খুলনা জেনারেল হাসপাতালকেও করা হচ্ছে করোনা ইউনিট

খুলনা প্রতিনিধি
১৬ জুন ২০২১, ০০:২৯আপডেট : ১৬ জুন ২০২১, ০০:২৯

খুলনায় করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে খুলনা জেনারেল হাসপাতালকেও করোনা ইউনিট করা হচ্ছে। আগামী রবি অথবা সোমবার এখানে করোনা ইউনিটটি চালুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘শুক্রবার জেলা ও মহানগর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় খুলনা জেনারেল হাসপাতালকে পুরোটাই করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েই চলেছে, সেজন্য আমরা যত দ্রুত সম্ভব সাধারণ রোগীদের যারা সুস্থ হচ্ছেন তাদের ছাড়পত্র দিচ্ছি। আর যাদের হাসপাতালে রেখে চিকিৎসা প্রয়োজন হবে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করছি। বিষয়টি রোগীর স্বজনদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অক্সিজেন পোর্ট সংযুক্ত আছে, যার কারণে প্রাথমিকভাবে ওই শয্যাই করোনা ইউনিট চালু করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের