সোমবার পটুয়াখালীর ১৯ ইউপির নির্বাচন

পটুয়াখালী সংবাদদাতা
২০ জুন ২০২১, ২৩:০১আপডেট : ২০ জুন ২০২১, ২৩:০৩

পটুয়াখালীর চার উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

জানা গেছে, এসব ইউনিয়নের ১৭৩টি ভোট কেন্দ্রে ৩ লাখ ২২ হাজার ২শ’ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনের সব প্রস্তুতি। এর মধ্যে আংগারিয়া ও বগা ইউনিয়নের ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিন। বাকি ১৭ ইউনিয়নে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি ও সিলসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচনে ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য (মহিলা) পদে ১৯৫ জন ও ওয়ার্ড সদস্য পদে ৬৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে ৫৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম