সোয়া ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লা প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২১:২৪আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:২৪

কুমিল্লায় মালিকবিহীন অবস্থায় পাওয়া সোয়া নয় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে কুমিল্লা ১০ বিজিবি কার্যালয় মাঠে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি।

এদিকে, গত ১০ মাসে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বিজিবি ২৭ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় বিজিবি ১৫শ’ মামলায় ২৪৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

১০ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী এসব তথ্য জানান।

ধবংস করা মাদকের মধ্যে ছিল– ৭১ হাজার ৫১৩ বোতল ফেনসিডিল, ২ হাজার ১৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮০ হাজার ৯৪৭ পিস ইয়াবা, এক হাজার ৩৫০ কেজি গাঁজা, ১৮ হাজার ৮৯ বোতল বিভিন্ন প্রকার মদ, এক হাজার ৬৭৫ বোতল বিয়ার, ৩ লাখ ২ হাজার ৪শ’ বিভিন্ন ধরনের অবৈধ ট্যাবলেট।

মাদকদ্রব্য ধ্বংসের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের (উত্তর-পূর্ব রিজিয়ন) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন– কুমিল্লা সদর সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ইমরুল হাসান।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম