ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮:৪০

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাব উদ্দিন সুরু মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছ জব্দ করে।

সোমবার স্থানীয় আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানান, গত বছর উপজেলার নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহাঙ্গীর হোসেন বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবউদ্দিনের কাছ থেকে চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে গত বছর আকাশমণিসহ কিছু গাছ কেনেন। সে সময় জাহাঙ্গীর কিছু গাছ কেটে নেন। বাকি গাছগুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার কাটা শুরু করেন। খবর পেয়ে বন বিভাগ শনিবার বিকালে ওই গাছ জব্দ করে নিয়ে আসে।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত বছর শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে গাছ কিনি। আমি না বুঝে শুক্রবার গাছ কাটা শুরু করি। পরে লোকজনের কাছ থেকে সেগুলো সরকারি গাছ জানতে পেরে কাটা বন্ধ করে চলে যাই।’

অভিযুক্ত চেয়ারম্যান বলেন,  ‘ওই গাছ আমার জায়গার মাছের ঘেরের মধ্যে রোপণ করা। ছয়-সাত মাস আগে গাছগুলো বিক্রি করেছি।’

এ বিষয়ে সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মহারাজ হোসেন বলেন, ‘কেটে ফেলা আকাশমণি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের। গাছ কাটার বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।’

উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
খাল খননের অজুহাতে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে