বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

ঢাকা-ঈশ্বরদী রেলপথে পাবনার ভাঙ্গুড়ায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পাকশী রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি বড়ালব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পেছনের দশটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং একটি লাইনচ্যুত হয়।

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মামুন বলেন, ‘পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত এ পথে কোনও ট্টেন চলাচল করতে পারছে না।’

এদিকে, দুর্ঘটনার পর চাটমোহর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস এবং উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম