করোনার মুখে খাওয়ার ওষুধ দেশের বাজারে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২১, ২০:০৯ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২০:১১

যুক্তরাষ্ট্রের তৈরি করোনাভাইরাসের মুখে খাওয়ার দুটি ওষুধ আজ থেকে দেশে বাজারজাত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওষুধ দুটি হলো- নিরমাট্রেলভির ও রেটিনোভি।

তিনি বলেন, ‘এক ডোজের দাম হবে তিন হাজার টাকা। পাঁচ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা। ওষুধগুলোর বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।’

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ হিজুলী ডায়াবেটিক হাসপাতালে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার টিকা দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। দেশে সংক্রমণ এখন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সর্তক থাকতে হবে। বিভিন্ন দেশে লকডাউন দিচ্ছে। আমরা ৩১ কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছি, এর মধ্যে ক্রয়ও যুক্ত আছে। প্রায় ১৭ কোটি টিকা আমাদের হাতে চলে এসেছে। সাত কোটি প্রথম ডোজ ও পাঁচ কোটি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে নতুন উদ্যোগে টিকা কার্যক্রম চালু করছি। প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে। নতুন বছর থেকে ১৫ হাজার ওয়ার্ডে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে। যাতে আমরা চার কোটি টিকা দিতে পারবো। আমাদের ভ্যাকসিনের কোনও অভাব নেই। সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনতে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য আমেরিকার তৈরি ওষুধ আমাদের দেশে বাজারজাতের অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছরের বেশি বয়সী করোনা আক্রান্তরা এই ওষুধ সেবন করতে পারবেন। এটা আমাদের দেশের মাইলফলক, করোনা চিকিৎসার জন্য। এই ট্যাবলেটের কার্যকারিতা ৮৮ ভাগ বলে জানা গেছে। করোনার জন্য বিশ্বের যেকোনও দেশে নতুন ওষুধ বের হলে তা আমরা দ্রুত দেশে নিয়ে আসি মানুষের জন্য।’

ডায়াবেটিক সমিতির সভাপতি ও মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি নীনা রহমান প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা ক্ষেত্রে ৫০ ভাগ ও আজীবন সদস্যদের জন্য ২০ ভাগ ছাড়ের প্রস্তাব পাস হয়।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
যে তারিখের আগেই পুলিশ সদস্যদের পরিবর্তন হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম