আরও এক জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১১

মোংলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার জেলেদের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তৃতীয় দিনের অভিযানে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় ভেসে ওঠা ওই জেলের লাশ উদ্ধার করেন সাগরে মাছ ধরা অপর জেলেরা। পূর্ব বনবিভাগের দুবলা শুঁটকিপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার লাশটি বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালীর বলে জানা গেছে।

প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিশিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন। লাশটি সাগর থেকে চরে আনা হচ্ছে।

তিনি আরও জানান, এ নিয়ে এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন এগারো জেলে। এ ছাড়া সাগরে নিমজ্জিত সাতটি ট্রলারের সন্ধান মেলেনি এখনও।

শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে আঠারোটি ট্রলার ডুবে যায় এবং ১৪ জেলে নিখোঁজ হন।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান