মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১১

দিনাজপুরে মোটরসাইকেল চোর সন্দেহে রবিউল ইসলাম বাটুল (৪০) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

রবিউল ইসলাম বাটুল খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আব্দুল কাদেরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের সদরপুর চাকার বাজার এলাকার এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন রবিউল। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে কোতয়ালি থানা পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মারা যান।

আসাদুজ্জামান বলেন, ‘নিহত রবিউল ইসলাম বাটুলের বিরুদ্ধে কোতয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি