ভুট্টাগাছ নষ্ট হওয়া নিয়ে বৃদ্ধাকে ‘পিটিয়ে হত্যা’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২২:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২২:২১

মানিকগঞ্জের ঘিওরে ভুট্টাক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে নূরজাহান বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ এপ্রিল) সকালে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। বৃহস্পতিবার উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি আবাসন এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত নূরজাহান বেগম (৬২) উপজেলার পয়লা ইউনিয়নের সাইলকাই গ্রামের আইয়ুব খানের স্ত্রী।

এ ব্যাপারে শনিবার দুপুরে নিহতের ছেলে সাদ্দাম খান বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলার দুই আসামি বাইলজুরী চকপাড়া থেকে হোসেন আলীর ছেলে নজরুল ইসলাম এবং তার স্ত্রী আসমা বেগমকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ।

ঘিওর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে নূরজাহানের ছেলে সাদ্দাম খান ট্রাক্টর নিয়ে ভুট্টাক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় পাঁচ-সাতটি ভুট্টা গাছ নষ্ট হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দামকে জমির মালিক নজরুল ইসলাম এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় সাদ্দামের চিৎকারে তার বাবা-মাসহ আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে নজরুল মোবাইলে কল দিয়ে তার এলাকার লোকজন ডেকে আনেন।

পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে নূরজাহান, তার স্বামী আইয়ুব খান মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান মারা যান। আইয়ুবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজু করা হলে দুই আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি