স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০২২, ২১:৩৫আপডেট : ২৮ মে ২০২২, ২১:৩৫

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদের (ঘোড়া প্রতীক) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। শনিবার (২৮ মে) বিকাল ৫টায় হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ অভিযোগ করেন, শুক্রবার প্রতীক পেয়ে আজ তিনি নিজ ইউনিয়নের হাতিয়া বাজারে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করতে যান। মোটরসাইকেল শোডাউন হাতিয়া বাজারে পৌঁছলে, নৌকা প্রতীকের প্রার্থী আখতার হোসাইনের যোগসাজশে তার সমর্থকরা শোডাউনের পেছনের অংশে হামলা চালান। এতে তার ১২ জন সমর্থক আহত হন। হামলাকারীরা ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং সাতটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে আখতার হোসাইন জানান, এ হামলার সঙ্গে তার কোনও সমর্থক জড়িত নয়। স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে সুবিধা নিতে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এ অভিযোগ করছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম