একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৩:১৯আপডেট : ১৪ জুন ২০২২, ১৩:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় এক নেতাকে অব্যাহতি দিয়েছে কুবি শাখা ছাত্রলীগ। একই সঙ্গে তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি দেওয়া ছাত্রলীগ নেতা এ এম নূর ঊদ্দীন হোসাইন কুবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দফতর সম্পাদক ছিলেন। তিনি লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা সন্দেহভাজন হিসেবে তার নাম বলেছেন। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা পেয়ে আমরা তাকে অব্যাহতি দিয়েছি। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি অব্যাহতির বিষয়ে এ এম নূর ঊদ্দীন হোসাইন বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত না। প্রাথমিক তদন্তে আমার নাম এসেছে, কিন্তু এর কোনও তথ্য প্রমাণ নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী (ভারপ্রাপ্ত) বলেন, ‘আমরা প্রেস বিজ্ঞপ্তি থেকে জেনেছি একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আরও তদন্ত করে তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি দেখবো।’

সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ প্রচারের জন্য গেলে রাত ৯টার দিকে ওই টিভি চ্যানেলের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম