মেয়ের বিয়ের দিন বাবাকে ‘হত্যা’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৬:৪০আপডেট : ১৬ জুন ২০২২, ১৭:০৪

চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন শত্রুতার জেরে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জমির উদ্দীন নামে অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম বাবলুর রহমান (৪৫)। তিনি গঙ্গাদাসপুর গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাবলুর মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। সেজন্য আত্মীয়-স্বজনদের ডাকতে বাড়ি থেকে বের হন তিনি। বের হয়ে রাস্তায় গেলে পেছন দিক থেকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন জমির। এতে বাবলু গুরুতর আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকবির হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাবলুর মৃত্যু হয়েছে। নিহতের মাথায় ধারালো কোদালের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, বাবলুর সঙ্গে জমির উদ্দীনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকারী জমিরকে আটক করা হয়েছে। এ ঘট্নায় থানায় হত্যা মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম