কিশোরগঞ্জের ২৫ ইউনিয়ন প্লাবিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৭:৪২ আপডেট : ১৮ জুন ২০২২, ১৭:৪২

কিশোরগঞ্জের হাওরের ছয়টি উপজেলার পঁচিশটি ইউনিয়নে শতাধিক গ্রাম বন‌্যার পানিতে প্লাবিত হয়েছে। ইটনার ধনু নদীর পানি উপচে প্লাবিত হতে শুরু করেছে গ্রাম, হাট বাজার এবং আশ্রয় কেন্দ্রগুলো। প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের ইতোমধ‌্যে আশ‌্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার দুপুরে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইটনা উপজেলার পাঁচটি, মিঠামইনের সাতটির সবকটি, অষ্টগ্রামের একটি, নিকলীর তিনটি, করিমগঞ্জের পাঁচটি এবং তাড়াইল উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে পানি ঢুকতে শুরু করেছে। দুর্গত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ‌‌্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন‌্যা প্লাবিত গ্রামগুলোতে ইতোমধ‌্যে ১৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ করে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

এ ছাড়া গত কয়েক দিনের ভারী বর্ষণে জেলার সব অঞ্চলের জনজীবনে বিপর্যয় ঘটেছে। গবাদিপশুগুলো খাদ্য ও আশ্রয় সংকটে রয়েছে।

দুর্গতদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানিয়েছেন, হাওরের ওপর প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব‌্যাহত থাকলে আগামীকাল থেকে অবস্থার আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওরের সব জায়গায় পানি বৃদ্ধি অব‌্যাহত রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন‌্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে দুর্গত এলাকাগুলোতে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি