ময়মনসিংহ মেডিক্যালে করোনায় একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১২:০৯আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২:০৯

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার পর তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খান (৭২)। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদের মৃত্যু হয়। তিনি ফুসফুসজনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে করোনা ইউনিটে ২৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে আছেন একজন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের করোনা পরীক্ষায় নয় জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৬ হাজার ৯৭৬ জন এবং তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫৭৬ জন।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান