আশুলিয়ায় নৌকা ডুবে পোশাকশ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৬:৩৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৩৩

ঢাকার আশুলিয়ার তৈয়বপুর এলাকায় তুরাগ নদে নৌকা ডুবে রোজিনা আক্তার (২৩) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোজিনার গ্রামের বাড়ি রংপুর এলাকায়। তিনি আশুলিয়ায় ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করতেন। মৃত শ্রমিক অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে তৈয়বপুর এলাকা থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে জিরাবোর উদ্দেশ্যে রওনা দেয় একটি নৌকা। পরে মাঝনদীতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় সবাই তীরে উঠতে পারলেও রোজিনা নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের