রামপাল বিদ্যুৎকেন্দ্রের তার চুরি করে নেওয়ার সময় আটক ২

মোংলা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৫:৪৮আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৫:৪৮

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি করে নেওয়ার সময় চারশ’ কেজি তামার তারসহ দুই চোরকে আটক করেছেন আনসার সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকের সামনে থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়। জব্দ করা তারের বাজার মূল্য প্রায় সাত লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে।

আটককৃতরা তামার তার চুরি করে অভিনব কায়দায় ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন– যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ট্রাকচালক কামাল হোসেন (৪৪) এবং তার সহযোগী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবোনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রের আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (উপ-পরিচালক) চন্দন দেবনাথ জানান, বুধবার রাতে তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্যরা চুরি করে নেওয়ার সময় সাত লাখ ৪২ হাজার ২শ’ টাকা মূল্যের তামার তার উদ্ধার করেছেন। এ চুরির সঙ্গে জড়িত দুই জনকে আটক করেন তারা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের