বঙ্গোপসাগর থেকে বিকল ট্রলারসহ ১৭ জেলে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৭:০৫ আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:০৫

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে বঙ্গপোসাগর উপকূল থেকে ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মুনিফ তকি জানান, বুধবার এফভি ‘মা-বাবার দোয়া-২’ নামে একটি ফিশিং ট্রলার ভোলার তজুমুদ্দিন এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। শনিবার বিকালে বিকল হয়ে যাওয়া ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আসলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনকে জানান জেলেরা। বিষয়টি নিয়মিত টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়াকে অবহিত করা হয়। কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে তাৎক্ষণিক ওই এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। বুধবার সন্ধ্যায় ফিশিং বোটসহ ১৭ জেলেকে অক্ষত অবস্থায় সাগর থেকে উদ্ধার করে কোস্ট গার্ড।

তিনি জানান, পরে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

কোস্ট গার্ড জানায়, ফিশিং বোটের মালিকের সঙ্গে যোগাযোগ করে বোট এবং জেলেদের কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি নিরাপদ স্থানে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপি নেতার নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক