ভ্যানে বাসের ধাক্কা: নিহত বেড়ে ৩

বরিশাল প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ১৭:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:৪৬

মৃত্যুর কাছে হেরে গেলেন সড়ক দুর্ঘটনার আহত ভ্যানচালক জয়নাল খান (৪৫)। এ নিয়ে বরিশালের বাবুগঞ্জে রবিবার দুপুরের এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিন জনে।

মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে দুই জন নিহত হন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় জয়নাল ও তওহিদকে হাসপাতালে আনা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে জয়নালের মৃত্যু হয়। তওহিদকে ঢাকায় পাঠানো হয়েছে। অর্থপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে রাফিয়া নামে আরও একজন। তিনি আশঙ্কামুক্ত। তবে এ দুর্ঘটনায় তার মা পলি বেগম ঘটনাস্থলে নিহত হন। নিহত অপর একজন হলেন মোহনকাঠী এলাকার ফজলুল (৫৫)।

নিহত ও আহত সবাই বাবুগঞ্জের মোহনকাঠী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‍আক্তারুজ্জামান মিলন।

উল্লেখ্য, বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন শনিবার দুপুরে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত এবং তিন যাত্রী আহত হন। ভ্যানটি মোহনকাঠী থেকে যাত্রী নিয়ে রহমতপুর ব্রিজ এলাকায় যাচ্ছিল।

আরও খবর: বাসচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

/এমএএ/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন