সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৩৮ জেলে আটক

মোংলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫২

সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৮টি ফিশিং ট্রলারসহ ৩৮ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘আটক হওয়া ট্রলারের মধ্যে ১০টি সাগরে ইলিশ আহরণের জন্য দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ি থেকে পারমিট গ্রহণ করে। সাগরে না গিয়ে এই ১০টিসহ ১৮টি ফিশিং ট্রলার সারাবছরই প্রবেশ নিষিদ্ধ বিশ্ব ঐতিহ্য এলাকা কটকার কাদেরের খালে চলে যায়। এসব ট্রলারের মধ্যে ১০টিতে ইলিশ ধরা জাল এবং ৮টিতে ক্ষুদ্র ফাঁসের জাল পাওয়া গেছে।’

আটক এসব জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর এবং বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইচ এলাকার বলেও জানান তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শনে জন্য শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শামসুল আরেফিন বিশ্ব ঐতিহ্য এলাকা কটকা অভয়ারণ্য এলাকায় যায়। এ সময় সারা বছরই বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ বিশ্ব ঐতিহ্য এলাকা কটকার কাদেরের খালে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মাছ ধরা ট্রলার দেখতে পান তিনি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রলারসহ ৩৮ জেলেকে আটক করেন তিনি। আটক জেলে ও ট্রলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম