রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রংপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:১৫

রংপুরের গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত  হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নেতাকর্মীদের নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংকের মোড় হয়ে বাজার অতিক্রম করে তাকওয়া মসজিদের সামনের সড়কে সমাবেশ করে। সমাবেশ চলাকালে পুলিশ বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময়ে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি করে। এরপর বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলতে থাকে। একপর্যায়ে পুলিশ পিছু হটে থানায় চলে আসে। এরপর রংপুর থেকে বিপুল সংখ্যক পুলিশ এসে লাঠিচার্জ আর গুলি শুরু করে।

সংঘর্ষে পুলিশের এসআই সালামসহ পাঁচ পুলিশ, দৈনিক সংবাদের প্রতিনিধি সুজন আহমেদ মানবজমিনের প্রতিনিধি আব্দুল বারী স্বপনসহ চার সাংবাদিক এবং অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু ও সাধারণ সম্পাদক আখিরুজ্জামান শিরন, রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজু গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি মাবুর অভিযোগ করে বলেন, ‘বুধবার থানার ওসির সঙ্গে কথা হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করবো। কিন্তু সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত হামলা করেছে। আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।’ এ ছাড়াও যুবদল নেতা রাশেদকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে গঙ্গাচড়া থানার ওসি দুলাল জানান, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করার নামে পুলিশের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ করে পাঁচ পুলিশকে আহত করেছেন। তারা দফায় দফায় পুলিশের ওপর চড়াও হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের