নারায়ণগঞ্জে ১৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৭

নারায়ণগঞ্জের বন্দরের একটি আবাসিক এলাকায় ১৪টি বাড়ির দেড়শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সেই সঙ্গে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুপালি আবাসিক এলাকার এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে নয় জন গ্রাহককে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পরে বেশ কিছু রাইজার ও পাইপ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম