বঙ্গোপসাগরে ইলিশ ডাকাতি, ১২ জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০২২, ২০:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৫০

বঙ্গোপসাগরে ১৬টি জেলেনৌকায় ডাকাতির ঘটনায় জড়িত ১২ জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকালে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বোট, তিন হাজারটি ইলিশ মাছ, মাছ ধরার বড় জাল, তিনটি ওয়ান শুটারগান, একটি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, একটি বাইনোকুলার, চারটি টর্চলাইট, দুটি চার্জলাইট, দুটি হ্যান্ডমাইক, ৭০টি মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– আনোয়ার, লিয়াকত মাঝি, মনির, ইঞ্জিনচালক আবুল খায়ের, নবীর হোসেন, নেজামউদ্দিন, হুমায়ুন, সাহেদ, সাদ্দাম, আতিক, এমরান, মো. জহির ও আমানউল্লাহ।

গ্রেফতার ১২ জলদস্যু র‌্যাব-৭-এর অধিনায়ক বলেন, ‘সম্প্রতি আমরা খবর পেয়েছি, কিছু জলদস্যু গ্রুপ নতুন করে সংগঠিত হচ্ছে– এমন তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামি। গত ২৭ আগস্ট বঙ্গোপসাগরে সাত-আটটি মাছ ধরার ট্রলারে ডাকাতি সংগঠিত হয়। এসব ট্রলার থেকে জলদস্যুরা জেলেদের জিম্মি করে মাছ-জাল নিয়ে যায়। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। এ ঘটনাটি জানার পর সদর দফতর থেকে বিশেষ নির্দেশনা আসে। তখন থেকে আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছিলাম। দুদিন আগে খবর আসে একই জলদস্যু গ্রুপ ডাকাতি করার জন্য আবার বঙ্গোপসাগরে গেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের তিনটি টিম জলদস্যু বাহিনীর পুরো গ্রুপটিকে ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে বঙ্গোপসাগরের গহিন সমুদ্রে যেতে হয়। স্পিডবোট নিয়ে ডাকাতদের ট্রলারকে আমরা ধাওয়া করি। শুক্রবার রাতে বাঁশখালীর বরগুনা এলাকায় মাছ ডাকাতি করে ট্রলারটি নোঙর করছিল। এমন সময় অভিযান চালিয়ে ১২ জন জলদস্যুকে আটক করা হয়।’

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জানায়, এ গ্রুপটির এটি ছিল দ্বিতীয় অভিযান। এর আগে ২৭ আগস্ট তারা প্রথম সাগরে ডাকাতি করেছিল। এ বাহিনীর প্রধান একজন মেম্বার। তার নাম আনসার মাঝি। সে নৌকা ভাড়া দিয়ে থাকে। তার ছেলে আনোয়ার অনগ্রাউন্ডে কাজ করে থাকে। আনোয়ার পরিকল্পনা করে সাদ্দাম নামে একজনের সহায়তায় অস্ত্র নিয়ে ডাকাতি কার্যক্রম জড়িয়ে পড়ে। তারা প্রথমে ছোট ছোট তিনটি নৌকায় ডাকাতি করে। এরপর তাদের একটি অভিজ্ঞতা হয়। তারা এর আগে ৯টি এবং বর্তমানে ৭টিসহ সর্বমোট ১৬টি বোট ডাকাতি করেছে বলে জানায়।

গ্রেফতার জলদস্যুদের জেলার পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের