ক্ষতিকর দ্রব্য মিশ্রিত ১৫ হাজার কেজি গুড় জব্দ

নাটোর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৪

ক্রেতাদের আকর্ষণ বাড়াতে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছিল গুড়। এমনই এক আড়তে অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়। বাজার তদারকির ওই অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্ষতিকর দ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছিল গুড় অভিযানে ভোক্তা অধিকারের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জরিমানা করেন। তিনি জানান, নাটোর র‌্যাব অফিসের একদল সদস্যর সহযোগিতায় রবিবার দুপুরে শহরের উত্তর বড়গাছা বাজারের ফয়সাল গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার কেজি গুড় ছাড়াও ১০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ২ কেজি হাইড্রোজ এবং ২৫০ গ্রাম ডালডা জব্দ করা হয়। এ সময় জব্দ মালামাল ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী