চট্টগ্রাম নগরীর কসমেটিকসের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৮

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য ও আমদানিকারকবিহীন পণ্য বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সানমার ওসান সিটি এবং জিইসি মোড় এলাকার কসমেটিকসের দোকান ও ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সানমার ওসানসিটিতে অবস্থিত তিনটি কসমেটিকসের দোকানকে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারকবিহীন পণ্য বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আফ্রা কসমেটিকসকে ১৫ হাজার টাকা, গ্লেম সিটিকে ৩ হাজার টাকা, রেড রুটকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও জিইসি মোড় এলাকার হক ফার্মেসি ও নিজামপুর ড্রাগ হাউজকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সংরক্ষণ করায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃ‌ত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিসুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
বাজারে সংকট, এক গোডাউনে ৯১ লাখ টাকার সয়াবিন তেল মজুত
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী