প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ১৪:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৪:২৪

জয়পুরহাটে প্রতিমা বির্সজন দিতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ ঘণ্টার অভিযান শেষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ছোট যমুনা নদীর চকশ্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথমে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে গভীর রাত পর্যন্ত অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল ৭টায় উদ্ধার আবার অভিযানে নামে তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছোট যমুনা নদীতে কালী পূজার পুরনো প্রতিমা বির্সজন দিতে যান কয়েক জন ব্যক্তি। সে সময় পৌর এলাকার শান্তিনগর মহল্লার পরেশ চন্দ্রের ছেলে তন্ময় (১৬) এবং বিশ্বনাথের ছেলে সঞ্জিত (২৫) প্রতিমার সঙ্গে নদীতে পড়ে যায়। নদীতে প্রবল স্রোত ও গভীরতা বেশি হওয়ায় তারা আর কিনারে উঠতে পারেনি। দুজনই ডুবে যায়। তাদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

জয়পুরহাট  সদর থানার এসআই মামুনুর রশিদ বলেন, ‘চকশ্যাম ছোট যমুনা নদীতে পড়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখান থেকে সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি