২ কোটি ৬৪ লাখ টাকার সোনাসহ যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৮:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৮:৫৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২টি সোনার বারসহ ইমাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে ৫৮ বিজিবি। এই সোনার আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ৫’শ ৮৫ টাকা।

শনিবার সকালে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলে সোনার বার ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থায় নেয় বিজিবি। পরে সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে থেকে ৩২টি সোনার বারসহ ইমাম হোসেনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ইমাম হোসেন শুল্ক ফাঁকি দিয়ে এই সোনার বার আমাদানি করেছে। যার ওজন ৩ কেজি ৭’শ ১৯ গ্রাম। মহেশপুর সীমান্ত দিয়ে পাচার রোধের ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম