ফরিদপুরের পদ্মায় আতঙ্ক, কুমিরের আক্রমণে নারী আহত

ফরিদপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৯:২৮আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৯:২৮

ফরিদপুরের পদ্মার চরে ফের কুমির আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এক নারী কুমিরের কামড়ে মারাত্মক আহত হয়েছেন।

আহত নারীর নাম পারুলী বেগম। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পারুলী বেগম জানান, ফজর নামাজের পর হাঁস-মুরগির ছোটাছুটির শব্দ শুনে তিনি ঘর থেকে বের হন। ঘর থেকে বের হলে কুমির তার হাত ও পায়ে কামড় দেয়। পরে পারুলীর চিৎকারে তার স্বামী এসে বাঁশ দিয়ে কুমিরকে পেটাতে থাকেন। পরে কুমিরটি বাড়ির পার্শ্ববর্তী বড় একটি দীঘিতে নেমে যায়।

এর আগে গত বছর একই স্থান থেকে বড় আকারের একটি কুমির ধরা পড়েছিল। সেই কুমিরটিকে বন বিভাগের সহায়তায় খুলনায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, কুমিরের কামড়ে একজন আহত হওয়ার ঘটনায় এলাকায় ফের আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, বিষয়টি জেলা প্রশাসক ও বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তাদের জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি