বাল্যবিয়ে করতে গিয়ে নানা-নাতির জেল

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ১৪:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৪:২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাল্যবিয়ের অপরাধে বর এবং তার নানার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। বুধবার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– বর ইসমাঈল হোসেন এবং তার গ্রাম-সম্পর্কে নানা ফকির বাদশা। তারা উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভরতের ছড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বাল্যবিয়ে হচ্ছে এমন খবরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাইকেরছড়া ইউনিয়নে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন বিয়ে সম্পন্ন হয়ে গেছে। তথ্য-প্রমাণে বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বর ও তার গ্রাম সম্পর্কের নানাকে কারাদণ্ড প্রদান করেন।

ওসি আলমগীর হোসেন জানান, সাজাপ্রাপ্ত বর ও অপর ব্যক্তিকে বৃহস্পতিবার কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম