শিয়ালের মাংস বাজারে বিক্রি করতে এসেছিল তারা

চাঁদপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২০:৪৮

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুই জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক।

আটক দুজন হলেন– ৪নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের জুলহাস, একই গ্রামের মনির হোসেন।

থানা সূত্রে জানা যায়, জুলহাস ও মনির শনিবার রাতে একটি শিয়াল ধরে জবাই করে। তারা রবিবার বিকালে হাজীগঞ্জ বাজারে ওই শিয়ালের মাংস বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের শিয়ালের মাংসসহ আটক করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাদের সতর্ক করা হয়, যেনো ভবিষ্যতে এমন অপরাধে জড়িত না হয়।

মেহেদী হাসান মানিক বলেন, ‘দুই ব্যক্তি বিকালে হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির জন্য নিয়ে এসে হাতেনাতে ধরা পড়েন। যদ্দূর জেনেছি, তারা এ কাজে পেশাদার না, অন্য কাজ করেন। প্রথমবারের মতো ধরা পড়ায় আমরা জরিমানা করে ছেড়ে দিয়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম