স্যান্ডেলের মধ্যে পাওয়া গেলো হেরোইন

নাটোর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১১:৩৩আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:৩৫

পাচারকালে এক যুবকের স্যান্ডেলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২২০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয়েছে কবির ইসলাম (২০) নামে মাদক পাচারকারী ওই যুবককে।

গ্রেফতার কবির রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার মোনতাজ আলী মণ্ডলের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার লালপুর উপজেলার তিলকপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। সে সময় অভিনব কায়দায় স্যান্ডেলের সোলে বহনকরা হেরোইন উদ্ধার এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে তিন হাজার ৩১০  টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতার কবির ইসলাম ওই হেরোইন আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

এই ঘটনায়  লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ওই আসামিকে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম