সড়কে প্রাণ গেলো মা-বাবা-মেয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ১৩:২২ আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৩:২২

ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের একটি কোচের সঙ্গে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে পল্লী বিদ্যুৎ বিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান, মাসুদুর রহমানের স্ত্রী হামিদা খাতুন এবং তাদের মেয়ে মেহের নেগার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। সে সময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হামিদা নিহত হন। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস এসে গুরুতর আহত  অবস্থায় মাসুদুর ও তার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে একঘণ্টার ব্যবধানে তারাও মারা যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রান্ত রায় বলেন, ‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

/এমএএ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম