প্রতিপক্ষের মারধরে ধর্ষণ মামলার সাক্ষী নিহত

বা‌গেরহাট প্রতিনি‌ধি
৩০ নভেম্বর ২০২২, ১০:০১আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১০:০৩

বাগেরহাটে প্রতিপক্ষের মারধরে শামীম হাওলাদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীম বাগেরহাট মডেল থানায় গত ২৫ জুলাই দায়ের হওয়া একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাক্ষী ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যারাত সাড়ে ৭টায় বাগেরহাট সদর উপজেলার বড়বাসবাড়িয়া এলাকায় ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে হামলার শিকার হন শামীম।

নিহত শামীম হাওলাদার বড় বাঁশবাড়িয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার আসামিদের নিকটাত্মীয় ফিরোজ হাওলাদারসহ কয়েকজন শামীমের ওপর হামলা করে। এতে শামীম গুরুতর আহত হয়। তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শামীমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী