বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৪:০৫ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:০৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত এবং বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে খামারখালি পয়েন্টে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে পরে বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন– সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মঈন সোহেল, সেলিম উদ্দিন আহমদ,  দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের, যুগ্ম সম্পাদক নূর হোসেন, জেলা বিএনপি নেতা ভাস্কর রায়, নূরুল আলম, সাখাওয়াত হোসেন, সিরাজুল ইসলাম, সাজান মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপি মাঠে আছে মাঠেই থাকবে।’ তারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মকবুল হোসেনের নিহতের ঘটনার এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করায় তীব্র নিন্দা জানান।

এদিকে জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হকের নেতৃত্বে রায়পাড়ার মোড় এলাকা থেকে কৃষক দলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আসতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুরাতন বাসস্ট্যান্ডে এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, লুৎফুর রহমান, তাহিরপুর উপজেলা কৃষক দল নেতা বাদল মিয়া, মোহাম্মদ আলীসহ কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা