৪৫ লাখ টাকার সোনাসহ দুই ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৪:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৪:৩২

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি সোনার বারসহ দু‌ই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলো– কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) এবং উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।

শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করা হয়। সে সময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি সোনার টুকরো। পরে ওই দুজনকে আটক করা হয়।

যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, উদ্ধার ১১টি সোনার বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক