সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১১:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১১:০৭

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে দুর্ভোগে পড়েন আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকরা।

বুধবার কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দিবাগত রাত ২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন জানান, বুধবার দিবাগত রাতে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এ কারণে এ নৌপথে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে দিবাগত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বর্তমান এ নৌপথে ছোট-বড় মোট ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

/এমএএ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম