সড়কে প্রাণ ঝরলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জনের

যশোর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ২০:১০আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০:১০

যশোরে সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। রবিবার বিকাল সোয়া ৪টার দিকে চুড়ামনকাটি-চৌগাছা সড়কে একটি যাত্রীবাহী ভ্যানকে সামনে থেকে ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন– যবপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিএডিসির একটি ট্রাকের (যশোর-ট-১৩৯৪) সঙ্গে চৌগাছামুখী যাত্রীবাহী ভ্যানের এই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগম প্রাণ হারান। আহত অবস্থায় জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী সুমি, মোতাসিন বিল্লাহকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুর রশিদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার সুমি নিহত হয়েছেন। অপর শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোতাসিন বিল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন জানান, তারা যশোর থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন। চুড়ামনকাটি রেললাইন পার হয়ে ইটভাটার সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে তার স্ত্রী, ভ্যানচালকসহ তিন জন নিহত হন।

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার পর প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্র্যাকটি আটক করেছে।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাকটি আটক হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী