এসআই স্ত্রীকে নির্যাতনের দায়ে পরিদর্শক কামরুজ্জামান বরখাস্ত

যশোর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ১৩:৫৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৩:৫৬

বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং অসদাচরণের দায়ে পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) অ্যাডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্মরত ছিলেন। বরখাস্তকালে তিনি রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হবেন এবং বিধি মোতাবেক সুবিধাদি পাবেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের বিরুদ্ধে গত শুক্রবার রাতে তার স্ত্রী যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই শাহজাদী আক্তারকে মারধরের অভিযোগ ওঠে। আহত শাহজাদী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ মহলে পৌঁছায়। এরপর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যৌতুকের দাবিতে স্বামী কামরুজ্জামান তাকে শারীরিক নির্যাতন করেন বলে শাহাজাদী অভিযোগ করেছেন।

শাহজাদীর সঙ্গে ২০০০ সালে কামরুজ্জামানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে আছে।

যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিঠি হাতে পাননি বলে জানান। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিতেই পারেন বলে তিনি মন্তব্য করেন।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের