বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

খুলনা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩ আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩

র‍্যাব-৬-এর দুই দফার অভিযানে ১৪ লাখ ৮০ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। এ ঘটনায় মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। র‍্যাব-৬-এর লবনচরার সদর দফতরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে মহানগরীর আড়ংঘাটা এলাকায় এবং দিনগত রাত আড়াইটার দিকে ফুলতলার দামোদরের সাহাপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মূল হোতা সাইফুল জামান (২৯) এবং চক্রের সদস্য আসামি জাহিদুল ইসলাম (৫২)।

র‍্যাব-৬-এর পরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ (সদর কোম্পানি)-এর একটি দল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় বেলা আনুমানিক ১টা ২০ মিনিটে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। অভিযানে জাল টাকা তৈরি চক্রের মূল হোতা সাইফুল জামান (২৯) এবং চক্রের অন্য সদস্য আসামি জাহিদুল ইসলামকে (৫২) গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত থেকে ১০ লাখ জাল টাকা (এক হাজার টাকার নোট) উদ্ধার করে র‌্যাব।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ৯ জানুয়ারি দিনগত রাত আড়াইটার দিকে ফুলতলা থানাধীন দামোদর সাহাপাড়া এলাকায় পরবর্তী অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ওই বাসা থেকে আরও ৪ লাখ ৮০ হাজার জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আরও ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা এজেন্টদের মাধ্যমে এই জাল নোট সরবরাহ করে।

এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধার জাল টাকা, অন্যান্য আলামত এবং গ্রেফতার আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
অস্ত্রের তথ্য দিলে আইনি জটিলতা ছাড়াই পুরস্কার
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক