হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:০০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক দ্রব্য হেরোইন বিক্রির দায়ে মমিনুল ইসলাম ওরফে মদন (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনছুর মিয়া এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

মমিনুল ইসলাম ওরফে মদনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর (পাঁচপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০০০ সালে দায়ের হওয়া মাদক মামলার দীর্ঘ শুনানি শেষে আসামি মমিনুল ইসলামের অপরাধ প্রমাণিত হয়েছে আদালতে। এই মামলায় ১৫০ গ্রাম হেরোইন বিক্রির দায়ে মমিনুলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

তবে আদালতের এই রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী  শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, ‘আদালতের দেওয়া এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ২৯ জানুয়ারি পুলিশ জানতে পারে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাঁচপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে হেরোইন কেনা-বেচা নচলছে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় মমিনুল ইসলাম ওরফে মদনকে হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ।  এ সময় তার লুঙ্গীর কোচা থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক সাত লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় মমিনুলকে আসামি করে পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে মমিনুলকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
ক্রেতা সেজে ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল মদ উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
রাতে সচিবালয়ের পাশে ও মহাখালীতেও ককটেল বিস্ফোরণ
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী
সর্বাধিক পঠিত
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার