মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ হারালেন একই পরিবারের ৩ জন

ফরিদপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ১৫:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৫:২৮

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন জনের নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার ১০ বছরের মেয়ে তাবাসসুম (১০) এবং মাইনুদ্দিনের শ্যালক উপজেলার মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর (১৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, নিহতরা ভাঙ্গা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে ঢাকাগামী স্টারলাইন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে মাইনুদ্দিন ও সৌরভ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তাবাসসুমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী