সাঁতরে দুধকুমার পাড়ি দেওয়ার বাজি, বরের ফুফাতো ভাই নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাজি ধরে সাঁতরে দুধকুমার নদ পার হওয়ার সময় বাবুল মিয়া নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ বাবুল মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে। তিনি তার ফুফাতো ভাইয়ের বিয়ে শেষে বরযাত্রীসহ নৌপথে ফিরছিলেন। তার নিখোঁজের ঘটনায় বিয়েবাড়ির আনন্দ শোকে পরিণত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ির চর এলাকার মৃত হজরত আলীর মেয়ের বিয়ে হয়। রবিবার (৫ জানুয়ারি) রাতে বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় বাড়ি ফেরার পথে সাঁতরে দুধকুমার নদ পাড়ি দেওয়ার বাজি ধরেন বরের ফুফাতো ভাই বাবুল। ৫০০ টাকার বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদে ঝাঁপ দেয় সে। কিন্তু কিছুদূর সাঁতরে যাওয়ার পর নদের পানিতে নিখোঁজ হন বাবুল। রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজে স্বজনসহ স্থানীয়রা নদে অনুসন্ধান চালাচ্ছেন।

ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী