নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর আকাশ মোল্লা (১১) নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার নাসির মোল্লার ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত আকাশের পারিবারিক সূত্রে জানা যায়, আকাশে বাবা রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আকাশ মাঝে-মধ্যেই তার বাবার ভ্যানটি নিয়ে এলাকায় চালাতো। অন্যান্য দিনের মতো শনিবার বিকাল ৪টার দিকে সে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়িতে ফেরেনি। এ ঘটনার পর এলাকা এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও আকাশের সন্ধান পায়নি তার পরিবার। এরপর সে আর ফিরে না আসায় পাংশা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে সোমবার সকালে হাবাসপুর চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যে আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি