বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে হত্যা, বৃদ্ধের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯

মানিকগঞ্জের হরিরামপুরে এক কিশোরীকে হত্যার দায়ে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বৃষ্টি(১৫) নামে ওই কিশোরীকে আসামি আবুল হোসেন বিয়ের প্রস্তাব দেয়। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি না দিয়ে আবুলকে বাড়িতে আসতে নিষেধ করেন বৃষ্টির মা। বৃষ্টির অন্য জায়গায় বিয়ে ঠিক হলে আসামি ক্ষিপ্ত হয়। ২০১৭ সালের ৫ নভেম্বর বৃষ্টিকে বাড়িতে রেখে তার মা পার্শ্ববর্তী মাচাইন এলাকায় রওনা হন। এ সময় আবুলকে তার বাড়ির একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখেন বৃষ্টির মা। এরপর বৃষ্টির লাশ পাওয়া যায়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুস বলেন, ‘২০১৭ সালের ৫ নভেম্বর বিয়ে প্রত্যাখ্যানের জের ধরে আবুল হোসেন জেলার হরিরামপুর উপজেলার সোরবদীনগর গ্রামের রমজান আলীর মেয়ে বৃষ্টি আক্তারকে দিনের বেলায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের মা আকলিমা বেগম ওইদিনই আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

‘মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হরিরামপুর থানার এসআই  কোহিনুর মিয়া তদন্ত শেষে ২০১৮ সালের ১০ জুলাই আবুল হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষী ও নথিপত্র যাচাই-বাছাই শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।’

মামলায় আসামিপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন অ্যাডভোকেট মতিয়ার রহমান আঙ্গুর এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম।

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের