ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-লালপুর সড়কের হারোয়া ব্রিজ এলাকায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় সুর্যু (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

আহত ওই আরোহী ওয়াহাব হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিউল আজম জানান, সোমবার সকালে মোটরসাইকেলে লালপুর থেকে কাজের উদ্দেশ্যে বনপাড়ায় আসছিলেন সুর্যু ও ওয়াহাব। হারোয়া ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন থেকে মাটিবাহী  একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুর্যুর মৃত্যু হয়। গুরুতর আহত ওয়াহাবকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাক্টর ও ওই মোটরসাইকেলটি উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম