ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১৯:২৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:২৪

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দনগর এলাকায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন যাত্রী। সদর থানার ওসি এরশাদুল হক জানান, বুধবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন– জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরীর মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবিউল ইসলাম (৩২); সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকার মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক রেজাউল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট মিশনমোড় চত্বর থেকে একটি ইজিবাইক ৭-৮ জন যাত্রী নিয়ে সদর উপজেলার বড়বাড়ী বাজারের দিকে যাচ্ছিল। লালমনিরহাট-রংপুর মহাসড়কে সাতপাটকি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক রেজাউল ইসলাম এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইজিবাইক আরোহী নবিউল ইসলাম।

সদর থানার ওসি বলেন, ‘স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম