সেতুর পিলারে ধাক্কা দিয়ে নৌকা ডুবে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ২০:১৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ২০:১৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে রাত্রি চৌধুরী(১৭) ও মোহাম্মদ উল্লাহ (২২) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সিতারামপুরে তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

রাত্রি চৌধুরী নবীনগর উপজেলার বড়াইল গ্রামের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে এবং মোহাম্মদ উল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের ওমর ফারুকের ছেলে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, নবীনগর থেকে একটি যাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচরে যাচ্ছিল। পথে সিতারামপুরের তিতাস নদীতে নির্মাণাধীন একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা যাত্রীরা নদীতে তলিয়ে যান।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আর কেউ নিখোঁজ আছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি তীরে আনা হয়েছে। তবে ঘটনার পরপরই নৌকার মাঝি ও তার সহযোগী পলাতক রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে