লালমাই উপজেলা নির্বাচনে ভোট চলছে

কুমিল্লা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১০:৫৬আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১০:৫৬

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার  (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে।

জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে মাঠে রয়েছেন দুই জন বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীন। অন্য দুই প্রার্থী  হলেন– দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুনর রশীদ মজুমদার (কাপ-পিরিচ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী তিন জন হলেও লড়াই হবে মূলত নৌকা ও আনারসের মধ্যে। উপজেলায় মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪ প্রার্থী।

এদিকে সকালে কুমিল্লার ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার দুই কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিত নেই বললেই চলে।

ওই মাদ্রাসার পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী খাইরুল ইসলাম বলেন, ‘আমার কেন্দ্রের ভোটার দুই হাজার ৮৭২ জন। আমরা ভোট গ্রহণ শুরু করেছি। ভোটার উপস্থিতি এখনও তেমন নেই। আশাবাদী সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।’ 

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সিনিয়র কর্মকর্তারা কাজ করবেন। স্ট্রাইকিং টিম, পেট্রোল টিমসহ সব টিমকে পরিস্থিতি সুন্দর রাখার নির্দেশনা দিয়েছি।’

রিটার্নিং কর্মকর্তা জেলার সিনিয়র কর্মকর্তা মঞ্জরুল ইসলাম জানান, প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা, তা দেখার জন্য উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কোথাও কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, নৌকা প্রতীকের প্রার্থী কামরুল হাসান শাহীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম