অবশেষে ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৫:৩০আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫:৩০

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন পথে নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে সেন্টমার্টিনে ঘুরতে আসা পর্যটকেরা আটকা পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে তারা ফিরছেন।

সোমবার (২০ মার্চ) বিকেলে পর্যটকরা টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাটে পৌঁছার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।  

তিনি বলেন, ‘সোমবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। এতে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ তিনটি জাহাজে করে প্রায় আড়াইশ পর্যটক দ্বীপে পৌঁছায়। আবার এসব জাহাজ ফেরার সময় আটকা পড়া হাজার পর্যটক ফিরে আসবে।’

জাহাজ চলাচল শুরু হয়েছে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আবার চলাচল শুরু করেছে। এসব জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরবে।’

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘একদিন পর জাহাজ চলাচল শুরু হয়েছে। তিনটি জাহাজে করে ২০০-৩০০ পর্যটক দ্বীপে বেড়াতে এসেছে। অনেকে রাত্রী যাপন করবেন। তবে আটকা পড়া পর্যটকসহ অনেকে আজকে দ্বীপ ত্যাগ করার কথা রয়েছে।’

জানতে চাইলে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক থাকায় ৬৪ জন পর্যটক দ্বীপে বেড়াতে যায়। সেখানে আটকা পড়া পর্যটকদের নিয়ে আনা হবে।’

/এসএন/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান