মুক্তিপণের টাকা না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৮:৫৭আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৮:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে রিদয়ান ইসলাম (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে না পেয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২০ মার্চ) শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার রতনকান্দি গ্রামের সাগর (১৯), নাঈম হোসেন (২০) ও জিগারবাড়িয়া গ্রামের সাখাওয়াত (১৯)।

রিদয়ান উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের ছেলে। সে নগরডালা বাজারের হাবিবুল্লাহ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিদর্শক আব্দুল মজিদ জানান, গত শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রিদয়ান বাড়ির পাশে খেলা করছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাতে একটি অপরিচিত নম্বর থেকে কল করে মমিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। টাকা না দিলে রিদয়ানকে হত্যার হুমকি দেয়। ওই রাতেই মমিরুল বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। এরপর থেকে অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মমিরুল তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় অপহরণ ও হত্যা আইনে মামলা করেন। 

তিনি আরও জানান, পরদিন রবিবার রাতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে নিয়ে সোমবার সকালে উপজেলার পোতাজিয়া দহবিল ঘাসের জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের