আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীকে বৈঠকে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৩:০২আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:০৯

বগুড়ার আদমদীঘিতে টাকা নিয়ে বিরোধে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে বৈঠকের জন্য ডেকে এনে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আমিনুল বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। তিনি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাওনা টাকা নিয়ে আমিনুলের সঙ্গে একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন ও কর্মী তৌহিদুলের বিরোধ চলে আসছে। এ ব্যাপারে সমঝোতা করতে বুধবার রাত ১০টার দিকে শাহীন, তৌহিদুল ও তাদের লোকজন আমিনুলকে ডেকে আনেন। বৈঠক চলার এক পর্যায়ে তারা আমিনুলকে কুপিয়ে জখম করেন। স্বজনরা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১২টার পর আমিনুল মারা যান।

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিহির সরকার জানান, শাহীন ও তৌহিদুল ২০১৮ সালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তাদের সঙ্গে আওয়ামী লীগ পরিবারের সদস্য আমিনুলের সখ্যতা ছিল।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ‘টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মামলা হয়নি। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। মামলা পেলে পরবর্তী আইনগত কাজ শুরু হবে।’

/আরআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের